পাবনা মানসিক হাসপাতাল রোগী ভর্তির নিয়ম ও ফোন নাম্বার ও ডাক্তারের তালিকা Mental Hospital Pabna doctor list
পাবনা মানসিক হাসপাতাল বাংলাদেশের সবচেয়ে বড় মানসিক হাসপাতালের মধ্যে এটি অন্যতম এবং প্রধান হাসপাতাল । এখানে অনেক মানসিক রোগী, মাদকাসক্ত রোগী প্রতিদিন ভর্তি হয় , বাংলাদেশের বিভিন্ন জেলায় থেকে রোগী আসে । কিন্তু কেউ সঠিকভাবে জানে না কিভাবে পাবনা মানসিক হাসপাতাল রোগী ভর্তি হতে হয় আজকে আমরা সেই বিষয় জানবো ।
পাবনা মানসিক হাসপাতাল রোগী ভর্তির নিয়ম ও ফোন নাম্বার Mental Hospital Pabna doctor list
পাবনা মানসিক হাসপাতাল এটি সরকারে হাসপাতাল । পাবনা মানসিক হাসপাতাল রোগী ভর্তির হতে হলে কিছু নিয়ম নীতি অনুসরণ করতে হয় । আজকে আমরা পাবনা মানসিক হাসপাতাল ভর্তি হতে যে সকল নিয়ম-নীতি অনুসরণ করতে হয় তা বিস্তারিত দেওয়ার চেষ্টা করব । তবে একটি কথা জানিয়ে রাখি , এই নিয়ম-নীতি গুলো পরিবর্তন হতে পারে এবং ভুলত্রুটি ক্ষমা দৃষ্টিতে দেখবেন ।
পাবনা মানসিক হাসপাতাল রোগী ভর্তির নিয়ম
শুক্রবার ও সরকারি ছুটির দিন ছাড়া প্রতিদিন সকাল ৮.০০ থেকে দুপুর ২.০০ টা পর্যন্ত হাসপাতাল বহির্বিভাগ খোলা থাকে । একজন রোগীকে ভর্তি করার ক্ষেত্রে প্রথমে রোগীর চিকিৎসার প্রয়োজনীয়তা ও ভর্তির উপযোগিতা ভিত্তিতে ডাক্তার অনুমতি সাপেক্ষে রোগীকে ভর্তি করা হয় । ভর্তির ক্ষেত্রে সাধারণভাবে রোগীকে হাসপাতালে উপস্থিত হয়ে চিকিৎসকের পরামর্শ ও মূল্যায়নের মধ্য দিয়ে যেতে হয়।
প্রথমে রোগীকে প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে রোগের মানসিক অবস্থা যাচাই করা হয় । তারপর মেডিকেল অফিসার তাকে চিকিৎসা কাজে প্রেরণ প্রেরণ করা হয় চিকিৎসক তার বিষয় চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে বোর্ডে প্রেরণ করা হয় ।
পাবনা মানসিক হাসপাতাল ভর্তির জন্য কি কি কাগজপত্র প্রয়োজন ?
- রোগীর পাসপোর্ট সাইজের দুই কপি ছবি: ছবিটি অবশ্যই সিটি কর্পোরেশন/কমিশনার /আপনার ইউনিয়নের চেয়ারম্যান দারা সত্যায়িত করতে হবে ।
- রোগীর অভিভাবকের জাতীয় পরিচয় পত্রের ফটোকপি: অভিভাবক অর্থাৎ পিতা-/মাতা /ভাই-বোন/স্বামী /স্ত্রীর যেকোনো একজনের ভোটার আইডি কার্ডের ফটোকপি ।
- রোগীর নাগরিকত্ব সনদ: জন্ম নিবন্ধন অথবা জাতীয় পরিচয় পত্র এর ফটোকপি প্রদান করতে হবে। ইউনিয়ন চেয়ারম্যান দ্বারা সত্যায়িত হতে হবে।
- বহিবিভাগের টিকিট : বহির্বিভাগে এসে প্রথমে টিকিট সংরক্ষণ করতে হবে ।
পাবনা মানসিক হাসপাতাল রোগী ভর্তির ক্ষেত্রে এসব কাগজ আগে থেকেই প্রস্তুত করতে হবে । এর ফলে ভর্তি প্রক্রিয়া দ্রুত শুরু হবে এরপর আপনাকে কি কি পদক্ষেপ নিতে হবে তা বিস্তারিত দেয়া হলো ।
পাবনা মানসিক হাসপাতাল রোগী ভর্তি প্রক্রিয়া
- বহির্বিভাগে যোগাযোগ: প্রথমে রোগীকে পাবনা মানসিক হাসপাতালের বহিবিভাগে নিয়ে আসতে হবে ।
- ডাক্তারের পরামর্শ: ডাক্তার রোগীর শারীরিক ও মানসিক অবস্থা পরীক্ষা-নিরীক্ষা নির্ধারণ করবে রোগী যদি মানসিকভাবে অসুস্থ হয় তাহলে তাকে ভর্তির জন্য সুপারিশ করবে ।
- পরীক্ষা-নিরীক্ষা: রোগীপরীক্ষা নিরীক্ষা শেষ করতে হবে ।
- ভর্তির : রোগী রিপোর্ট বের হওয়ার পর ডাক্তার রোগীকে অনুমতি দেবে এবং ভর্তি কার্যক্রম শুরু হবে ।
- ভর্তি সময় হাসপাতাল কর্তৃপক্ষ কাগজপত্র, ভর্তির আনুষঙ্গিক ফি এবং বিস্তারিত বিষয় জানাবে ।
গুরুত্বপূর্ণ বিষয় : ভর্তির আগে অবশ্যই আপনি হাসপাতাল কর্তৃপক্ষের সাথে ভর্তি সংক্রান্ত কাগজপত্র , ভর্তি ফি ও বিস্তারিত জেনে নেয়া উচিত। অবশ্যই এটি জেনে নিবেন।
পাবনা মানসিক হাসপাতাল ভর্তির জন্য আরো কিছু গুরুত্বপূর্ণ নিয়মাবলী
- বহিবিভাগে যোগাযোগ: সরকারি ছুটির দিন ব্যতীত প্রতিদিন সকাল ৮ঃ০০ ঘটিকা হইতে দুপুর ২:৩০ মিনিট পর্যন্ত বহিবিভাগ খোলা থাকে অবশ্যই এই সময়ের মধ্যে আপনাকে উপস্থিত হইতে হবে ।
- টিকিট সংরক্ষণ : আপনাকে 12:00 এরমধ্যে বহিবিভাগ টিকিট সংরক্ষণ করতে হবে ।
- অভিভাবকের উপস্থিতি: রোগীর সাথে একজন অভিভাবক এর উপস্থিতি থাকতে হবে ।
- ভর্তির প্রক্রিয়া: ডাক্তার রোগীর প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা এর মাধ্যমে যাচাই করে তাকে ভর্তির জন্য সুপারিশ করবে এরপর ভর্তির কার্যক্রম শুরু হবে ।
পাবনা মানসিক হাসপাতাল রোগী ভর্তি খরচ কত ?
- আমরা কম বেশি জানি রোগী রোগী ভর্তির ক্ষেত্রে কিছু খরচ হয় । অন্যান্য বেসরকারি হাসপাতালের চেয়ে পাবনা মেন্টাল হাসপাতাল এর খরচ অনেক কম । এটি একটি সরকারি হাসপাতাল তাই খরচ অনেক কম । হাসপাতালের খরচ বিভিন্ন বিষয়ের উপর নির্ভর করে । নিচে সেই বিষয়গুলো দেওয়া হল ।
- বেডের ধরণ: পেয়িং বেড এবং নন পেয়িং বেড এর জন্য খরচ ভিন্নরকম হবে ।
- ভর্তির সময়: রোগী কতদিন হাসপাতালে ভর্তি থাকবে তার উপর খরচের নির্ভর করে।
- চিকিৎসা: রোগীর পরীক্ষা-নিরীক্ষার পরিমাণ বেশি হলে খরচের পরিমাণ বেশি হবে।
- ওষুধ: ওষুধের পরিমাণ বেশি হলে খরচও বেশি হবে।
পাবনা মানসিক হাসপাতাল রোগী ভর্তি খরচ এর তালিকা
- বহি বিভাগে টিকিট ফি ১০ টাকা (সরকার কর্তৃক নির্ধারিত যা বাধ্যতামূলক দিতে হবে)
- বেড ভাড়া দুই মাসের জন্য ১৯,৫০০ টাকা ( একদিনে ৩২৫ টাকা ৬০ দিনে যা দাঁড়াই ১৯ হাজার ৫০০ টাকা)
- মাদকাসক্ত রোগীর জন্য এক মাসে সিট ভাড়া ৯৭৫০ টাকা
- ভর্তি ফি ১৫ টাকা যা বাংলাদেশ সরকার কর্তৃক নির্ধারিত বাধ্যতামূলক দিতে হবে ।
বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে mental hospital pabna প্রতিদিন ৩০০ থেকে ৪০০ রুগী প্রতিদিন অবস্থান করে । আর এই নিয়মগুলো ফুলফিল করে আপনার রোগীকে পাবনা মানসিক হাসপাতাল এ ভর্তি করতে পারবেন ।
পাবনা মানসিক হাসপাতাল মোবাইল নাম্বার বা ফোন নাম্বার এবং ঠিকানা
ঠিকানা : পাবনা মানসিক হাসপাতাল, হেমায়েতপুর, পাবনা সদর, পাবনা ।
মোবাইল নাম্বার :০১৭৩১৬৬৩২১
টেলিফোন নম্বর (অফিস): ০২-৫৮৮৮৪৬২৩১, ০২-৫৮৮৮০৫২১২
পাবনা মানসিক হাসপাতাল ডাক্তারের তালিকা
মানসিক, মাদকাসক্তি নিরাময়, মনোরোগ, স্নায়ুবিক রোগ যৌন দুর্বলতা, মাথা ব্যথা ও মৃগী রোগ বিশেষজ্ঞ
ডাঃ বিপ্লব কুমার সরকার
https://www.shastyoseba.com/doctors/dr-biplob-kumar-sarkar
বিস্তারিত দেখুন






