cbc টেস্ট করতে কত টাকা লাগে ,সিবিসি টেস্ট কি খালি পেটে করতে হয় cbc টেস্ট কেন করা হয়, খরচ কত CBC test price in Bangladesh
প্রিয় বন্ধুরা , আজকে আমরা CBC টেস্ট সম্পর্কে খুঁটিনাটি বিষয়গুলো জানব , এবং সি বি সি টেস্ট বিস্তারিত দেওয়া হবে ।
CBC হলো একটি অতি পরিচিত রক্ত পরীক্ষা ,CBC এর পূর্ণরূপ হল Complete Blood Count এই পরীক্ষার মাধ্যমে শরীরের রক্তের বিভিন্ন উপাদান পরিমাপ করা হয় । বিশেষ করে যে সকল রোগীর রক্তস্বল্পতা,সংক্রমণ, প্লেটলেটের সমস্যা রক্তের বিভিন্ন পরিবর্তন মূল্যায়নের জন্য চিকিৎসকগণ এই সি বি সি পরীক্ষাটি রোগীকে দিয়ে থাকে ।
অনেক মানুষ মনে করে ডাক্তারগণ সিবিসি পরীক্ষাটি বা টেস্টটি রোগীকে কেন দেয় , এবং কিসের জন্য এই
টেস্ট করতে হয় তা বিস্তারিত নিচে দেওয়া হলো । এই ব্লগ পোস্টমাধ্যমে মাধ্যমে যে বিষয়গুলো জানব
CBC টেস্ট কি ?
সিবিসি টেস্ট কেন করা হয় ?
cbc টেস্ট করতে কত টাকা লাগে ? / CBC খরচ কত টাকা
সিবিসি টেস্ট কি খালি পেটে করতে হয় ?
CBC টেস্ট কি ?
CBC-এর পূর্ণরূপ হলো Complete Blood Count। বাংলায় একে সম্পূর্ণ রক্ত গণনা পরীক্ষা বলা হয়।
সাধারণত আমরা বলে থাকি , মানুষের শরীরের রক্তের পরিমাপ কতটুকু আছে তা জানার জন্য এই পরীক্ষা করে থাকি । কিন্তু সি বি সি পরীক্ষার মাধ্যমে রক্তের তিন ধরনের কোষ সম্পর্কে জানা যায় ,
- লোহিত রক্তকণিকা (RBC)
- শ্বেত রক্তকণিকা (WBC)
- অণুচক্রিকা বা প্লেটলেট (Platelet)
এসব পরীক্ষার মাধ্যমে রক্তের সামগ্রিক অবস্থা সম্পর্কে চিকিৎসকরা জানতে পারে যে এবং চিকিৎসা প্রদান করে ।
সিবিসি টেস্ট কেন করা হয় ?
CBC টেস্টের মাধ্যমে রোগের বিভিন্ন শারীরিক সমস্যা মূল্যায়ন বা নির্ণয়ের জন্য ডাক্তারগণ এই টেস্টটি করতে বলে যাতে রোগীকে সঠিক চিকিৎসা প্রদান করা যায় । নিচে কিছু কারণ দেওয়া হল যে লক্ষণগুলো বা থাকলেও চিকিৎসক সি বি সি টেস্ট করতে বলে ।
- রক্তস্বল্পতা নির্ণয
- সংক্রমণ শনাক্তকরণে সহায়ক
- প্লেটলেটের পরিমাণ পরীক্ষা:
- দুর্বলতা ও ক্লান্তির কারণ
- অনুসন্ধানজ্বরের কারণ মূল্যায়ন
- চিকিৎসার অগ্রগতি পর্যবেক্ষণসংক্রমণ
সিবিসি টেস্ট কি খালি পেটে করতে হয় ?
না, সি বি সি টেস্ট খালি পেটে করতে হয় এমন কোন ভিত্তি নেই । আপনি স্বাভাবিকভাবে খাবার খাওয়ার পরেও এই টেস্ট করতে পারবেন । সি বি সি টেস্ট করার জন্য আপনাকে না খেয়ে থাকতে হবে না । আপনি স্বাভাবিকভাবে খাবার খেতে পারেন ।
CBC পরীক্ষার আগে সাধারণত নিচের বিষয়গুলো মনে রাখা উচিত:
- স্বাভাবিক খাবার খেতে পারবেন।
- পর্যাপ্ত পানি পান করতে পারবেন।
- শুধু CBC পরীক্ষার জন্য না খেয়ে থাকার প্রয়োজন নেই।
- একই সঙ্গে অন্য কোনো পরীক্ষা থাকলে সেই পরীক্ষার প্রস্তুতি সম্পর্কে চিকিৎসক বা ল্যাবের নির্দেশনা অনুসরণ করুন।
CBC টেস্ট করতে কত টাকা লাগে? বা, CBC টেস্ট কত খরচ হয়?
আমরা কমবেশি সবাই জানি, ডাক্তার সাধারণত যে টেস্টগুলো করতে দেয় রোগীকে করার জন্য, সেই টেস্টগুলো দাম এক একটি এক এক রকম হয়ে থাকে। আর এই টেস্ট গুলো একেক হাসপাতালে দাম কম বেশি হয়ে থাকে । ভালো নামকরা হাসপাতালে টেস্ট এর দাম একটু বেশি হয়ে থাকে । নিচে সিবিসি টেস্টের দামের তালিকা দেওয়া হলো ।
হাসপাতালের ধরন ------------------আনুমানিক খরচ
সরকারি হাসপাতাল -----------------150 থেকে 300 টাকা
বেসরকারি , ডায়াগনস্টিক সেন্টার --250 থেকে 500 টাকা
বিশেষায়িত হাসপাতাল-------------400 থেকে 800 টাকা
সিবিসি টেস্ট এর খরচ হাসপাতাল অনুযায়ী কম বেশি হতে পারে। দেশের নামকরা হাসপাতালগুলো টেস্ট এর দাম বেশি হতে পারে ।
ইএসআর (ESR) যুক্ত সিবিসি টেস্ট হয় তাহলে এর দাম হবে ৪০০ টাকা থেকে ৮০০ টাকা পর্যন্ত অনুমানিক, হাসপাতাল অনুযায়ী দাম কম বেশি হতে পারে ।
এছাড়া টেস্ট করার পূর্বে সংশ্লিষ্ট হাসপাতাল বা ডায়াগনস্টিক সেন্টারে থেকে টেস্টের দাম আগে জেনে নেওয়া ভালো । অবশ্যই আপনারা টেস্ট এর দাম জেনে নিবেন ।
CBC টেস্টের রিপোর্ট পেতে কত সময় লাগে?
Cbc টেস্টের রিপোর্ট একদিনের ভিতর হয়ে যায় , সাধারণত সি বি সি টেস্ট এর রিপোর্ট বের হতে কয়েক ঘণ্টা সময় লাগে । বেশিরভাগ ক্ষেত্রেই এক থেকে তিন ঘন্টার মধ্যে রিপোর্ট দিয়ে থাকে। তবে কিছু ক্ষেত্রে যদি ল্যাবে টেস্টের চাপ বেশি থাকে তাহলে রিপোর্ট দিতে কিছুটা দেরি হতে পারে । অনেক জায়গায় পরীক্ষার ধরন অনুযায়ী সময় বেশি লাগতে পারে । 1 থেকে 2 ঘন্টা মধ্যে রিপোর্ট প্রদান করে ।
CBC টেস্ট রক্তের সামগ্রিক অবস্থা মূল্যায়নের এই গুরুত্বপূর্ণ পরীক্ষাটি চিকিৎসকরা করার পরামর্শ দেয় । বেশিরভাগ ক্ষেত্রে রক্তের স্বল্পতা জানার জন্য এই পরীক্ষাটি করা হয় । তবে রক্তস্বল্পতা, সংক্রমণের সম্ভাব্য ইঙ্গিত, প্লেটলেটের পরিবর্তনসহ বিভিন্ন শারীরিক সমস্যা মূল্যায়নে এটি সহায়তা করে । তবে এই পরীক্ষাটি খালি পেটে করতে হয় না । আমরা সিবিসি সম্পর্কে বিস্তারিত আরো পরবর্তীতে জানবো সি বি সি টেস্টের খরচ কত টাকা ৩০০ থেকে ৮০০ টাকার মধ্যে হয়ে থাকে । টেস্টের দাম পরিবর্তনশীল একটি পরিবর্তন হতেও পারে ।








